লাহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের জমিদারপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার খোরশেদ আলম চৌধুরী লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে।

ওসি আরিফুর রহমান বলেন, ‘খোরশেদ আলম চৌধুরী নামে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি