ঠাকুরগাঁও সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৮

ঠাকুরগাঁও সীমান্তে অনুপ্রবেশকারী হিসেবে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার সকালে ঠাকুরগাঁও ৫০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এই দুই বাংলাদেশি নাগরিককে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক করে বিএসএফ। আটক দুজন হলেন– বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)। বিকাশ শীল জেলার রাণীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের দুলাল শীলের ছেলে।  পূর্ণনাথ রাণীশংকৈল উপজেলা সদরের মদন নাথের ছেলে। এ সময়ে তাদের সঙ্গে যাওয়া অপর তিন বাংলাদেশি নাগরিক ঘটনাস্থল থেকে বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে বিএসএফ জানায়।

এ ঘটনা জানার পর আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সীমান্ত পিলার ৩৬৬/২-এফের কাছে ভারতের অভ্যন্তরে মানিকখাড়ী নামক স্থানে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফলপ্রসূ এই বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

পরে বিজিবি অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে ওই দুজনকে হরিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী