অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার ৪০ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন মামলার আসামি।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।’

গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালি থানার অভিযানে শাহফাজ মিয়া (৩৪), আবুল কালাম (৫৮), কাজী সালাহ উদ্দিন লাভলু ওরফে সালাহ উদ্দিন (২৯), ইসতেশাম আলম দোভাষ ইশরাক (২১), হাবিব উল্লাহ (২৮), রফিকুল ইসলাম (৫৫), শাহাদাত হোসেন জুয়েল (৩২); পাঁচলাইশ থানার অভিযানে তৌহিদুজ্জামান জয় (৩২), ফারুক (৩৫); চকবাজার থানার অভিযানে রবিউল হোসেন (২৬), বায়েজিদ বোস্তামী থানার অভিযানে হারুনুর রশিদ (৪৫), মো. টিটু মাঝী (৪০), তোফাইল আজম তাশকার ওরফে আবিদ (২৪), রফিক (৩৫), আকবরশাহ থানার অভিযানে ফয়সাল (২১), শাকিল (২২), রুবেল (২০), ইব্রাহিম (২০); সদরঘাট থানার অভিযানে হাবিবুর রহমান মুন্না (৩৮); হালিশহর থানার অভিযানে মো. হৃদয় (২২), রাব্বি (২৮), বিজ্ঞান কুমার নাথ (৫৬), মফিজ (৩২); খুলশী থানার অভিযানে জাবেদ উদ্দিন (২১), রেজাউল করিম (৩১); ইপিজেড থানার অভিযানে আরমান মিয়া (২৭), লালন ফকির (২৮); ডবলমুরিং মডেল থানার অভিযানে রবিউল হাসান (১৭), পারভেজ (১৭), ইউসুফ শান্ত (২৫), সাদেক (৩৪); পতেঙ্গা মডেল থানার অভিযানে মো. মুন্না (২০); বন্দর থানার অভিযানে মো. নুর উদ্দিন (৪০); পাহাড়তলী থানার অভিযানে আব্দুল মালেক বাবুল (৬৪), গোলজার বেগম রুবি (৫৫); চান্দগাঁও থানার অভিযানে নাছির উদ্দিন (৪০); বাকলিয়া থানার অভিযানে ইমরান হোসেন ইমন (২৮), সালাহ উদ্দিন রায়হান  (২৫), জুয়েল রানা (৩৪) এবং কর্ণফুলী থানার অভিযানে সরোয়ার আলম বাপ্পিকে (৩৭) গ্রেফতার করা হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী