চট্টগ্রামে পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪

চট্টগ্রামে দুটি বিদেশি পিস্তল এবং নয় রাউন্ড গুলিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) কোতয়ালি থানাধীন বাজার ব্রীজঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালি থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল আফ্রাদ।

গ্রেফতার দুজন হলেন– নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরীর উপ-অর্থবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কমার্স কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান আলী মাসুদ (৩৩) এবং চট্টগ্রাম মহানগরীর সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম ইসলামিয়া কলেজ শাখার সাবেক সভাপতি মনসুর আলী (৪৭)।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান আলী মাসুদের দেহ তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল এবং মনসুর আলীর কাছ থেকে চার রাউন্ড গুলিভর্তি আরও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী