একটা গোষ্ঠী চাচ্ছে না আমরা স্থিতিশীল হই: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৪

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘একটি গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই। তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

আইজিপি সাংবাদিকদের বলেন, ‘এমনিতে শুধু ক্রিমিনাল, তারা হয়তো মনে করছে এখন আমাদের ধরে আদালতে চালান দিয়ে দেবে। এর চেয়ে বেশি কিছু করবে না। এই সরকারের প্রতিশ্রুতি, আমরা মানবাধিকার নিশ্চিত করেই অপরাধ নিয়ন্ত্রণে আনবো।’

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, ‘শুধু গত রাতে না, আগের রাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি– র‌্যাব, অ্যান্টিটেরোরিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে একটা প্যাট্রোল প্রোগ্রাম চালাবে। এতে পরিস্থিতির উন্নতি না হলে আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে।’

আইজিপি বলেন, ‘আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই। আপনারা আমাদের জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকেও পাচ্ছি। আশা করি, পরিস্থিতির উন্নতি হবে।’

অপারেশন ডেভিল হান্টে বড় অপরাধী না ধরা পড়ার বিষয়ে আইজিপি বলেন, ‘কারা ধরা পড়ছে দেখুন। চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে। জেলা পর্যায়ে বিশেষত ধরা পড়ছে।’

পরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক এক কর্মশালায় যোগ দেন পুলিশপ্রধান।

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি