পাউবোর ২ প্রকৌশলীসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের ওয়ার্কশপের প্রকল্পের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন না করে বিল দাখিল করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুই প্রকৌশলীসহ তিন জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়েছে।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানিয়েছেন, গত ২১ জানুয়ারির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের চার সদস্যের এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করে। কাজের দাখিল করা চূড়ান্ত বিল অনুযায়ী সাত ধরনের কাজ সম্পাদন বাবদ প্রায় ৩৩ লাখ টাকার বিল সাবমিট করা হয়।

দুদক টিমের সঙ্গে থাকা বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদন অনুযায়ী কাজ হয়েছে মাত্র ২ লাখ ৯ হাজার ৮৫৩ টাকার। ইতোমধ্যেই ঠিকাদার ১৫ লাখ টাকার বিল তুলেছেন। কাজের বিলের অবশিষ্ট প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের প্রচেষ্টা করায় ঠিকাদার আনোয়ার হোসেন বাবুল, পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র ও উপ-সহকারী প্রকৌশলী মো. রায়হান আলীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে।

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী