যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন

যশোর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৭:০২আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭:০২

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে যশোরে ব্যাপক পুলিশি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার নয়টি থানায় অতিরিক্ত সাত শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী।

তিনি বলেন, ‘৯টি থানায় ২৫টি পেট্রোল, ৬০টি মোবাইল, ১৩টি পিকেট টিম এবং ২৭টি বাইক মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এ ছাড়াও কোতয়ালি থানা এলাকায় ২৮টি মোবাইল, ৪টি পিকেট টিস এবং ৭টি ফুল পেট্রোল টিম কাজ করবে। শহরের প্রধান সড়ক ও অলিগলিতে মোটরসাইকেলে মোবাইল টিম টহল দেবে। পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম, রেডি টু মুভ ও কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ছিনতাইকারী চক্র ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় রিকশামালিক সমিতির সহযোগিতা নেওয়া হবে।

‘আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। আমরা চাই, পুলিশ সদস্যরা তাদের বেতন হালাল করে নেবেন জনগণের সেবায় নিয়োজিত থেকে। রমজানে ছিনতাই ও অন্যান্য অপরাধ ঠেকাতে পুলিশ তৎপর থাকবে। প্রতিটি ব্যাংকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের সময় পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম