নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করলো র‍্যাব

নোয়াখালী প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ০৩:৩৯আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:২৮

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী ছেলে শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালীর একটি দল মিরওয়ারিশপুর বেচার দোকানের পাশের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।

র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশু চুরির ঘটনাটি ঘটে। চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের শিশুসন্তান আব্দুর রহমান ও মা তাজনাহার বেগমকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশুসন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ানোর চেষ্টা করেন। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত এক নারীকে জান্নাতুল ফেরদৌসকে বলেন কোলের সন্তান তার কাছে দিয়ে টিকিট কাটার জন্য। জান্নাতুল সরল মনে তার শিশুসন্তানকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি এসে দেখেন, সন্তান নিয়ে ওই নারী উধাও। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে জানান। সেইসঙ্গে জিডি করেন। এরপর শিশুটির সন্ধানে মাঠে নামে র‍্যাব।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী