যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৫:৩৮আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৫:৩৮

বরিশাল নগরীর কাউনিয়ায় যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহিন সরদার ওরফে সোনা শাহিনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মামলার অপর এজাহারভুক্ত আসামি শাহিনের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়।

শাহীন নগরীর কাউনিয়ার গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে এবং ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। এ ঘটনার পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। সে স্বর্ণ প্রতারণা চক্রেরও হোতা।

রবিবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব-৮-এর সদর দফতরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মিডিয়া কর্মকর্তা অমিত হাসান বলেন, ‘গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে শাহিনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর বরিশাল নগরীর কাউনিয়া থানায় আসামিকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আগেই দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এবার প্রধান আসামিকে গ্রেফতার করলো র‌্যাব।’

অমিত হাসান আরও বলেন, ‘হত্যার শিকার সুরুজ ও প্রধান আসামি শাহিন একই রাজনৈতিক দলের অনুসারী। তাদের মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ ছাড়াও আরও কোনও কারণ রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে, সুরুজ হত্যায় সব আসামিকে দ্রুত গ্রেফতার শেষে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রবিবার দুপুরে কাউনিয়া হাউজিং এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেরাজুল হক ও সদস্যসচিব শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিক দল সভাপতি আতাউর রহমান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেলসহ অন্যরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২ মার্চ সুরুজকে কুপিয়ে হত্যা করেন গ্রেফতার শাহীন, তার স্ত্রী শাবানা, তিন সন্তান ও তাদের সহযোগীরা। এ ঘটনার পর দুই দফায় অভিযুক্ত শাহিনের কাউনিয়ার বাড়িতে আগুন দেন ক্ষুব্ধ স্থানীয়রা। এরপর নিহত সুরুজের ভাই শাহিন গাজী বাদী হয়ে নগর পুলিশের কাউনিয়া থানায় শাহিনকে প্রধান আসামি করে তার স্ত্রী, দুই সন্তানসহ সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ জনকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম