মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো ইনুকে

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৭:৫৪আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৭:৫৪

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলাসহ দুটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। রবিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কড়া পুলিশ পাহারায় আদালতে হাজির করা হলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসলে হামলার শিকার হন মাহমুদুর রহমান। পরে ২০২৪ সালের ১০ অক্টোবর তিনি সশরীরে হাজির হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার চার নম্বর আসামি হাসানুল হক ইনু।

এ ছাড়া ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরিফুল ইসলাম বাদী হয়ে আরও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলাতেও হাসানুল হক ইনুকে আসামি করা হয়। এই দুটি মামলায় রবিবার বেলা আড়াইটার দিকে ইনুকে কুষ্টিয়ায় আদালতে হাজির করা হয়। এ সময় বিপুলসংখ্যক জাসদ নেতাকর্মী আদালত চত্বরে ভিড় করেন। মামলার শুনানি শেষে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তোলার সময় হাসানুল হক ইনু জাসদ নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

কুষ্টিয়া আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম বলেন, ‘মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় হাজিরা দিতে আনা হয়েছিল ইনুকে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের