যে ইউনিয়নের সবকটি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ২০:৪৯আপডেট : ২১ মার্চ ২০১৬, ২০:৫২

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯৪টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। লতব্দী ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ। এ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, সিরাজদিখান উপজেলায় প্রথম ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্য পদে ১৮৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৭ জন প্রতিদ্ধন্দ্বিতা করছে। ৯৪টি কেন্দ্রে ৩৭৩ টি বুথে ভোট নেওয়া হবে। এখানে মোট ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮১০ জন। নির্বাচণ সুষ্ঠু করার জন্য দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র‌্যাব, ৬০৫ জন পুলিশ সদস্য ও বিপুল সংখ্যক আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজিবির দায়িত্বে থাকা মেজর মো. ফজলে রাব্বি জানান, সুষ্ঠু সির্বাচন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে সাহায্য করতেই আমরা এখানে এসেছি। নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করার দরকার আমরা তাই করবো।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের