মাদারীপুরে ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ১৯:২৭ আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৯:২৭

মাদারীপুরের রাজৈরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান (৩০) এবং যুবলীগ নেতা আনজুরুল কাজী অঞ্জকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকালে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সম্রাট ওই গ্রামের জলিল খান টুকুর ছেলে এবং অঞ্জ কাজী হাবিবুর রহমান কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এ কারণে রাজৈর উপজেলায়ও আওয়ামী লীগের দুটি গ্রুপ ছিল। এক গ্রুপের নেতৃত্ব দিতেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাজাহান খান এবং অপর গ্রুপের নেতৃত্ব দিতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম সমর্থিত মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সম্রাট ছিলেন শাজাহান খান গ্রুপের ছাত্রলীগ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আর অঞ্জ কাজী শাহাবুদ্দিন মোল্লা গ্রুপের যুবলীগ নেতা এবং বর্তমানে রাজৈর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির ভাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, চলমান ডেভিল হান্টের অভিযানে ওই দুই জনকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। শনিবার মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি