বরিশালে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে নৌকার সমর্থকদের হামলা, ১১টি ঘর ভাঙচুর

বরিশাল প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ২২:২৯আপডেট : ২১ মার্চ ২০১৬, ২২:৩৪

নির্বাচনি সহিংসতা বরিশাল  জেলার বানারীপাড়া উপজেলা সদর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়েছে আলতা গ্রামে।
এসময় ভাংচুর করেছে বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ ও তার চাচাতো ভাই  মুন্না মাঝির বাড়ির ১১টি ঘর এবং বাজারের তিনটি দোকান। হামলায় আহত হয়েছেন ৩ নারীসহ ১০জন।
সোমবার দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত এ তাণ্ডবে আগ্নেয়াস্ত্র নিয়ে অর্ধশত হামলাকারীরা অংশগ্রহণ করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ এবং র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আলতা গ্রামের প্রত্যক্ষদর্শী মোশারেফ মাঝি বলেন, আওয়ামী লীগ মনোনীত জলিল ঘরামীর ৪০/৪৫জন সমর্থকেরা আগ্নেয়াস্ত্র, দা, লাঠিসোটা নিয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদের বাড়ির ৫টি এবং তার চাচাতো ভাই মুন্না মাঝির বাড়ির ৬টি ঘর ভাঙচুর করে।

হামলাকারীদের আঘাতে আবুল কালামের মা, স্ত্রী, ভাইয়ের মেয়ে আহত হন।

এরমধ্যে গুরুতর আহত ভাইয়ের মেয়ে পড়শী আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীরা ফাইজুল হক ব্রিজের কাছে একটি মুদি দোকান এবং ঘোপ নামক স্থানের ২টি চায়ের দোকান ভাংচুর করে তিন দোকানিকে কুপিয়ে জখম করে।

এসময় আরও চারজন আহত হয়।

বানারীপাড়া থানার ওসি মো. জিয়াউল হাসান বলেন, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জনতা বিক্ষোভ করলে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

/টিএন/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম