গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ২২:২৬আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২২:২৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লবকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আড়তের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাহারিয়া খান বিপ্লব সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ‘তারাবির নামাজের পর সদর ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহারিয়া খান বিপ্লবকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িতের অভিযোগ রয়েছে।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গ্রেফতারের পর থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (১৬ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের