ঈদ বোনাসের দাবিতে রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ 

রংপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ১৪:৩৬আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৪:৩৬

ঈদ বোনাস প্রদান না করার প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক ৮ শতাধিক কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সকালে তারা সব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় সিটি করপোরেশনের সব ধরনের কাজ বন্ধ রয়েছে। 

কর্মচারীদের অভিযোগ, ২০ বছর ধরে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করে আসছেন তারা। এর আগে প্রতিটি ঈদে তাদের বোনাস দেওয়া হতো। এবার সিটি করপোরেশনের প্রশাসক রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ঈদে বোনাস দেওয়া হবে না বলে ঘোষণা দিয়ে তড়িঘড়ি করে কার্যালয় ত্যাগ করেন। এতে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সব কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

দুপুরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘বিভিন্ন কারণে বোনাস দিতে সমস্যা হচ্ছে। তারপরেও কর্মকর্তা-কর্মচারীরা যাতে তাদের ঈদ বোনাস পায় সেজন্য আলোচনা করার জন্য আজ বৃহস্পতিবার বিকালে বিভাগীয় কমিশনার কর্মকতা-কর্মচারীদের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কিন্তু বিক্ষুব্ধ কর্মচারীরা প্রধান নির্বাহী কর্মকর্তার ঘোষণাকে মানেন না বলে প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

এ ব্যাপারে কর্মচারীদের নেতা সালাম জানিয়েছেন, প্রশাসক ঈদ বোনাস না দিয়ে ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। তাকে অবিলম্বে অপসারণের দাবি জানান তিনি।

অন্যদিকে, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম