নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১৫:০০আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৫:০৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ তিন জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) ভোরে ফতুল্লার তল্লা বড় মসজিদ সংলগ্ন মামুনের টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– গৃহকর্তা দিনমজুর হারুন উর রশিদ (৬০), তার স্ত্রী গৃহিণী রুনা আক্তার (৪০) এবং তাদের সন্তান মিম (১৭)।

আহত গৃহকর্তা হারুন বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে আমার স্ত্রী সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান। এরপরেই রান্নাঘরে বিকট বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে দেখি, আমার স্ত্রীর সারা শরীরে আগুন জ্বলছে। পাশের জিনিসপত্রেও আগুন জ্বলছে। তখন আমি ও আমার মেয়ে হাত দিয়ে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় আমাদের হাতও আগুনে পুড়ে যায়। পরে আশেপাশের লোকজন আমাদের তিন জনকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে।’

তিনি আরও জানান, টিনের ঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন তার স্ত্রী। হয়তো গ্যাসলাইনে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। অটো গ্যাসের চুলা চালু করতেই জমে থাকা সেই গ্যাসে বিস্ফোরণ ঘটেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে হারুন অর রশিদের শরীরের এক শতাংশ, রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ ও মিমের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে রুনা আক্তারকে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিন জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম