সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ২৩:২৩আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২৩:২৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গত ১৫ বছরে যে অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর বিচার ছাড়াই যদি আমরা একটি নির্বাচনের দিকে এগোই, নির্বাচন পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে, তার কোনও নিশ্চয়তা নেই। তাই আমরা চাইবো, দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে সামনে আগানো। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি, সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। সংস্কারে অনাগ্রহ দেখানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই, সংস্কারের জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হই।’

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা, বিভিন্ন রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা ৯০ সালের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা চাই না এইবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক। তাই, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি।’

জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছে, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও সিরাজগঞ্জ সেভাবেই ভূমিকা রাখবে বলে আশা করি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের মুখপাত্র টিএম মুশফিক সাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন– এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, এসএম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, শহীদ পরিবারের পক্ষ থেকে ফজল হোসেন ও আহত মহসিন রেজাসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম