শহীদ সুমাইয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নিলেন তথ্য উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৫, ১৫:৩২আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৬:৩২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ হওয়া সুমাইয়া আক্তারের পরিবার সদস্যদের সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি সুমাইয়ার পরিবারের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দেন।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লায় সুমাইয়ার বাসায় উপস্থিত হন উপদেষ্টা।

এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সুমাইয়ার মতো অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। এ সব হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে বর্তমান সরকার তৎপর রয়েছে।’

পরে তিনি শহীদ সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন– জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলি, এনসিপি নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন তামজীদসহ অনেকে।

গত বছরের ২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসার বারান্দায় গুলিবিদ্ধ হন সুমাইয়া আক্তার। ঘটনার সময় আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ হচ্ছিল। ভবনের ছয়তলার ফ্ল্যাটে শিশুসন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে আন্দোলনের দৃশ্য দেখছিলেন সুমাইয়া। কয়েক মিনিটের মধ্যে আকাশে ওড়া হেলিকপ্টার থেকে ছোড়া একটি গুলি ওই ফ্ল্যাটের বারান্দার গ্রিল ভেদ করে তার মাথায় লাগে।

সে সময় রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে সুমাইয়া শহীদ হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সড়কেই তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
মাহফুজের বয়ানে জুলাই আন্দোলন যেভাবে গণ-অভ্যুত্থানের দিকে মোড় নেয় 
প্রশাসনে বৈষম্য: বঞ্চিতের পদোন্নতি, নতুন বঞ্চনার অভিযোগ 
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সেলিম প্রধান গ্রেফতার
সর্বশেষ খবর
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁইছুঁই
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী