টিকটক ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ

সিলেট প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ১১:৪৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১১:৪৩

বাসার ছাদে টিকটিক ভিডিও করতে গিয়ে সিলেটের দক্ষিণ সুরমায় ভবনের ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রাম এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় সাকিবসহ কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দোতলা একটি বাসার ছাদে ওঠেন। ভিডিও করার সময় অসাবধানতাবশত সাকিব নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মারফত আলী জানান, ছাদের ওপর কয়েকজন বন্ধুর সঙ্গে টিকটিক করার সময় সাকিব নামের এক যুবকের অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়। পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম