শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ এপ্রিল ২০২৫, ২০:২৫আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২০:২৫

চট্টগ্রামে একটি জুতা তৈরির কারখানার ৪০ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ওই কারখানার শ্রমিকরা।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) এক্সেলসিওর স্যুজ লিমিটেড নামে জুতা কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নগরীর এম এ আজিজ সড়কের ফ্রিপোর্ট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। জুতা তৈরির ওই কারখানাটি সিইপিজেডের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত।

শ্রমিকরা নগরীর সিইপিজেডের প্রবেশ মুখের সামনের সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা চাকরি ফেরতের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শ্রমিকরা বলছেন, ঈদের আগে কোনও কারণ ব্যতীত তাদের ছাঁটাই করা হয়েছে। তারা চাকরি ফেরত চান। তারা কোনও অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না।

চট্টগ্রাম শিল্পপুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সোলায়মান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৪০ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এক্সেলসিওর স্যুজ লিমিটেডের শ্রমিকরা ফ্রিপোর্ট মোড়ের সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে আমরা সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক