তিতাস নদীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ২০:৫৬ আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২০:৫৬

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়। রবিবার (৬ এপ্রিল) সকালে শিশু মাহবুব এবং বিকালে শিশু মারিয়ার মরদেহ নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিস উদ্ধার করে।

শনিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার শ্রীমদ্দি গ্রামের গাঙকূল বাড়ির ঘাট থেকে শিশু মারিয়া (১১) এবং এর পাঁচশ গজ দূরবর্তী কান্ধা ঘাট থেকে শিশু মাহবুব (৯) নিখোঁজ হয়। ঈদের ছুটিতে মাহবুব তার নানার বাড়ি এবং মারিয়া আক্তার তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল।

শিশু দুটি নিখোঁজের পর থেকেই তাদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে শনিবার শিশু দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এর একদিন পর চরেরগাঁও এলাকা সংলগ্ন তিতাস নদীতে শিশু মাহবুবের লাশটি ভেসে ওঠে। পরে উদ্ধারকর্মীরা লাশটি তুলে আনেন। মাহবুব নরসিংদী জেলার রায়পুর উপজেলার বিল্লাল মিয়ার ছেলে। অপরদিকে রবিবার বিকাল ৫টার দিকে শিশু মারিয়া আক্তারের মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল আলম বলেন, ‘শনিবার থেকেই আমরা নিখোঁজ দুই শিশুকে আমাদের ডুবুরিদের সহায়তায় খুঁজছি। রবিবার সকালে শিশু মাহবুবের লাশটি ভেসে উঠলে উদ্ধার করেছি। অপর নিখোঁজ শিশু মারিয়ার ভাসমান লাশটি বিকাল ৫টার দিকে নদী থেকে উদ্ধার করা হয়।’

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় নদীতে নিখোঁজ শিশু মাহবুব ও মারিয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কারও অভিযোগ নেই।’

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক