কাভার্ডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৭:২০আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:২০

চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

নিহতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গাছতলা মধ্যপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. তানভীর (২৪) এবং আশুগঞ্জ উপজেলা লালপুর গ্রামের ইদম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ও নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো সিএনজিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে বিদেশ যাওয়ার জন্য টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন তানভীর ও রফিকুল। পথে তাদের বহন করা অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তানভীর এবং রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অপর দুই যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে, আকস্মিক এই দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম জানান, ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি। তবে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। চালক পুলিশের হেফাজতে রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম