ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের

বগুড়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৩:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৩:৩০

বগুড়ায় প্রাইভেট পড়ে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সাইমুন ইসলাম প্রিন্স (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ট্রাকটি জব্দ ও চালক মিজানুর রহমানকে (১৮) আটক করেছে। সদর থানার এসআই আনিছুর রহমান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইমুন ইসলাম প্রিন্স বগুড়ার গাবতলী উপজেলার মোমিন খোদা গ্রামের রায়হান ইসলাম রোমানের ছেলে। তারা সদর উপজেলার পীরগাছা এলাকায় বসবাস করেন। প্রিন্স স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকাল সোয়া ৯টার দিকে সে প্রাইভেট পড়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিল। পথের মধ্যে পীরগাছা বন্দর এলাকায় পৌঁছলে মাটিবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রিন্সের মৃত্যু হয়। এ সময় ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করলে জনতা চালক গাবতলীর সোনারায় গ্রামের আবদুল মালেকের ছেলে মিজানুর রহমানকে আটক করে।

সদর থানার এসআই আনিছুর রহমান জানান, মামলা হলে আটক ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম