টুঙ্গিপাড়ার ৫ ইউনিয়নে আ. লীগের প্রার্থীরা নির্বাচিত

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২০:৩১আপডেট : ২২ মার্চ ২০১৬, ২০:৩১

গোপালগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। দুই জন ভোটে ও তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ডুমুরিয়া ইউনিয়নে কবির আলম তালুকদার (আওয়ামী লীগ মনোনীত ) ও গোপালপুর ইউনিয়নে সুষেন সেন (আওয়ামী লীগ মনোনীত ) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া বর্ণি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. শফিকুল ইসলাম, কুশলি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. খালিদ হোসেন ও পাটগাতি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মিলন মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।
গোপালপুর ও ডুমুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীরা এলাকায় সমাবেশ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৫টি ভোটকেন্দ্রে ২০১টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৮১৫ জন।  এর মধ্যে ৩১ হাজার ৫৫৪ জন পুরুষ ও ৩১ হাজার ২৬১ জন নারী।

এসব ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৩৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে (মহিলা মেম্বার) পদে ৫২ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হন। এদের মধ্যে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে (মহিলা মেম্বার) পদে ১৫ জন নির্বাচিত হয়েছেন।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম