কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ১৬:৪৯আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৬:৪৯

কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য মহাম্মদ আলী জোয়ার্দারকে (৪৪) গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহাম্মদ আলী মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার মৃত আবুল হোসেন জোয়ার্দারের ছেলে। তিনি মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। এ ছাড়াও তিনি মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুরে নাশকতার মামলায় অভিযুক্ত কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য মহাম্মদ আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ এপ্রিল স্থানীয় চুনিয়াপাড়া এলাকার নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম