কুমিল্লায় থানায় হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ১৯:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৯:৩৩

কুমিল্লার মুরাদনগরে থানায় এবং ছাত্র সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা হাজী ইদ্রিসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইদ্রিস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পরিবহন শ্রমিক নেতা।

পুলিশ জানায়, গত ২৪ মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় চাঁদা আদায়ে বাধা দেওয়ায় শ্রমিক দল নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অ্যাডভোকেট ওবায়দুল হকের ওপর হামলা করা হয়। এ ঘটনায় পুলিশ আবুল কালামকে আটক করলে বিএনপি নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা থানায় এবং বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা করেন। এ ঘটনায় ছাত্রনেতা আবু ফয়সাল ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। গ্রেফতার হাজী ইদ্রিস দুটি মামলার আসামি।

এদিকে, হাজী ইদ্রিসকে গ্রেফতারের পর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘বিএনপি নেতা হাজী ইদ্রিস থানায় হামলা এবং ছাত্র সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় জড়িত। দুটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। ডিবি পুলিশের একটি টহল দল তাকে গ্রেফতার করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম