ইউপি নির্বাচনি সহিংসতা

পিরোজপুরে আ. লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর বিজিবি’র গুলি, নিহত ৫

পিরোজপুর প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২২:৪৩আপডেট : ২৩ মার্চ ২০১৬, ০১:২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২নং ধানিসাফা ইউনিয়নে ভোট গণনার সময় বেশ কিছু ব্যালট বাতিল নিয়ে নির্বাচনি কর্মকর্তা ও প্রশাসনের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলা ঠেকাতে বিজিবির গুলিতে ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থলেই নিহত হন তিনজন। তারা হলেন, শাহাদত (৩৮), কামরুল মৃধা (২৫) ও সোহেল (২৫)। এছাড়াও গুলিবিদ্ধ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। এরা হচ্ছেন বেলাল (২৮) ও সোলায়মান মোল্লা (৩২)।

পিরোজপুর

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সাপা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

পুলিশ দাবি করেছে, আওয়ামী লীগের প্রার্থী হারুন উর রশীদের সমর্থকরা ওই কেন্দ্রে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় তাদের ঠেকাতে বিজিবি গুলি চালাতে বাধ্য হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সাপা ডিগ্রি কলেজকেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনাকালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারুনুর রশীদের ৭০০টি ব্যালট বাতিল করেন দায়িত্বে থাকার প্রিসাইডিং অফিসার। বিষয়টি জানতে পেরে কেন্দ্রে উপস্থিত হয়ে বিষয়টি জানতে চান হারুনুর রশীদ। এ সময় কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেতও কেন্দ্রে উপস্থিত হন। তিনি আওয়ামী লীগ প্রার্থীকে শান্ত করার চেষ্টা করেন। এ সময়ে হারুন উর রশীদের ২-৩ হাজার কর্মী-সমর্থক ওই কেন্দ্রে জড়ো হয়ে প্রশাসনের কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে আ.লীগ প্রার্থীর এসব কর্মী-সমর্থক কেন্দ্রে থাকা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ওসি আরও জানান, এ পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কেন্দ্রে নিয়োজিত বিজিবি সদস্যরা ২৯ রাউন্ড গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। তারা হলেন, শাহাদত (৩৮), কামরুল (২৫) ও সোহেল (২৫)। এছাড়াও গুলিবিদ্ধ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। এরা হচ্ছেন বেলাল (২৮) ও সোলায়মান মোল্লা (৩২)।

এদিকে, ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার রাতেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েক প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে।

ওসি জানিয়েছেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী হারুনুর রশীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

/এএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী