আদালত থেকে হাতকড়া পরা অবস্থায় পালালো আসামি

রাজশাহী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৯:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৯:২৪

রাজশাহীর আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন মাদক মামলার এক আসামি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে পালিয়ে যান তিনি।

ওই আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আরিফ হাজিরা দেন। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় মেট্রোকোর্ট হাজতখানায় নেওয়ার সময় তিনি পালিয়ে যান। এ ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরএমপির উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন আরও বলেন, ‘এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানসহ অন্যদের অবহেলা থাকে, তাহলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম