বিজিবি’র গুলিতে ৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

পিরোজপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৬, ১১:৩০আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১১:৩৪

বিজিবি’র গুলিতে ৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

পিরোজপুরে ভোট গণনার সময় সৃষ্ট বিশৃঙ্খলায় বিজিবির গুলিতে আওয়ামী লীগের ৫ কর্মী নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়ায় ২নং ধানিসাফা ইউনিয়নে সাপা ডিগ্রি কলেজ কেন্দ্রে নির্বাচন শেষে ভোট গণনার সময় এই ঘটনা ঘটে।

কমিটির প্রধান করা হয়েছে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানিক রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ, মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিঙ অফিসারকে।

উল্লেখ্য, পিরোজপুরের মঠবাড়িয়ায় ২নং ধানিসাফা ইউনিয়নে ভোট গণনার সময় বেশ কিছু ব্যালট বাতিল নিয়ে নির্বাচনি কর্মকর্তা ও প্রশাসনের ওপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলা ঠেকাতে বিজিবির গুলিতে ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থলেইতিনজন নিহত হন । তারা হলেন, শাহাদত (৩৮), কামরুল মৃধা (২৫) ও সোহেল (২৫)। এছাড়াও গুলিবিদ্ধ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। এরা হচ্ছেন বেলাল (২৮) ও সোলায়মান মোল্লা (৩২)।

তবে পুলিশ দাবি করছে,আওয়ামী লীগের প্রার্থী হারুন উর রশীদের সমর্থকরা ওই কেন্দ্রে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় তাদের ঠেকাতে বিজিবি গুলি চালাতে বাধ্য হয়।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম