মনপুরায় বজ্রাঘাতে আট গরুর মৃত্যু

ভোলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১৭:১৮ আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৭:১৮

ভোলার মনপুরায় আকস্মিক বজ্রাঘাতে একই কৃষকের চারটি গরুর মৃত্যু হয়েছে। উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে সর্বস্বান্ত হয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষক। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের। এ ছাড়াও হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে উপজেলায় আরও চারটিসহ মোট আটটি গরুর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মিয়ার ছেলে মিরাজের গোয়াল ঘরে এ বজ্রাঘাতে চার গরুর মৃত্যুর ঘটনা ঘটে। এ ছাড়াও উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে পৃথক মালিকের চারটি গরুর মৃত্যু হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক মো. রিয়াজ বলেন, ‘ভোরে হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে মুহুর্মুহু বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে আমার গোয়াল ঘরে থাকা দুটি গর্ভবতী গরু ও কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত দুটি ষাড় মারা যায়।’ এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, উপজেলায় বজ্রাঘাতে আরও চারটি গরুর মৃত্যু হয়। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নিজাম কাজীর একটি, ৪নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবদিনের একটি, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সাত্তার রাড়ীর একটি ও সেলিম সরদারের একটি গরু মারা যায়।

বজ্রাঘাতে মৃত আটটি গরুর মূল্য কমপক্ষে ৭ লাখ টাকা হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক বলেন, ‘বজ্রাঘাতে একই ব্যক্তির চারটি সহ আটটি গরু মৃত্যুর খবর পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
সূর্যের আলোয় সেচ, কমছে কৃষকের খরচ বাড়ছে আয়
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব