ড্রেনে পড়ে ছিল নিখোঁজ বৃদ্ধের মরদেহ 

জামালপুর প্রতিনিধি 
২২ এপ্রিল ২০২৫, ১৪:৫২ আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৪:৫২

জামালপুরের ইসলামপুরে নিখোঁজের একদিন পর সমজউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলা টিঅ্যান্ডটি অফিসের সামনে পানি নিষ্কাশনের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সমজউদ্দিন উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার তমেজ প্রধানের ছেলে।

মৃতের মেয়ে মারিয়া আক্তার মিম জানান, সোমবার সন্ধ্যার দিকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেরাপি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তার বাবা। পরে রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে খবর পান তার বাবার মরদেহ টিঅ্যান্ডটি অফিসের সামনে পানি নিষ্কাশনের ড্রেনে পড়ে রয়েছে। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, স্থানীয়রা ড্রেনে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার