পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ১৭:৪৭ আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৭:৪৭

নোয়াখালীর সুবর্ণচরে চরক্লার্ক ইউনিয়নে পুকুর থেকে পাখি আক্তার (৭) ও আলিশা আক্তার (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।

পাখি আক্তার দক্ষিণ চরক্লার্ক গ্রামের দিনমজুর মনু মিয়ার মেয়ে ও আলিশা খাতুন একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে। শিশুরা উভয়ে স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার জানান, দুপুরে দুই শিশু অসাবধানতাবশত তাদের মায়ের অগোচরে পুকুরে নামে। তারা সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। অভিভাবকরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে বাড়ির পুকুরে তল্লাশি করলে একজনের লাশ ভাসতে দেখেন। পরে অপর শিশুরকে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বার থানার ওসি মোহাম্মদ শাহীন মিয়া বলেন, ‘শিশু দুটির পানিতে পড়ে মৃত্যুর সংবাদ পেয়েছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক