ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৯

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হাফিজুল সরদার (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া এলাকার ১৮০/২নং রেলওয়ে পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুল মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমিনুদ্দিন সরদারের ছেলে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ৩টা) ঘটনাস্থলেই নিহতের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

নিহতের পরিবার সূত্র জানায়, সকালে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আসেন হাফিজুল। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয় ঘটনাস্থলে এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।

মৃতের স্বজনরা আরও জানান, হাফিজুল জুতা-স্যান্ডেলের ব্যবসা করতেন। স্থানীয় পোড়াদহ বাজারে তার একটি দোকান রয়েছে। এর আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ওসি বলেন, ‘দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে আমাদের অফিসার ঘটনাস্থলে গেছেন। বিষয়টি তদন্ত করে এখনও রিপোর্ট করেননি তিনি। তবে আইনগত প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক