গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় বোনের মৃত্যু, ছোট বোনের অবস্থা আশঙ্কাজনক

রংপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৫:৫৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

নীলফামারীর ইপিজেড এলাকায় দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি ঘটনায় সুইটি আখতার (২২) নামে একজনের মৃত্যু হয়েছে এবং তার ছোট বোন তাইকিয়া (১৯) দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। দুপুরে অপর এক ঘটনায় দুই জন দগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন, ইপিজেড এলাকায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর দুই বোন সুইটি ও তাইকিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বড় বোন সুইটি মারা যান। ছোট বোন তাইকিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মৃত সুইটি আখতার নীলফামারী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গুরুতর আহত তাইফিয়া ডোমার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে স্নাতক ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তারা ডোমারের বাবুল হোসেন ও ফাতিমা দম্পতির মেয়ে। নীলফামীর ইপিজেড মোড়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানে থেকে তারা ইপিজেডে কাজ করে পড়ালেখা করতেন বলে স্বজনরা জানিয়েছেন।

এদিকে, বেলা ১২টার দিকে নীলফামারীর ইপিজেডের ভেতরে সনি বিডি লিমিটেড নামে কারখানায় একটি মেশিনে বিস্ফোরণে কর্মচারী লিটন চন্দ্র রায় ও রবিউল ইসলাম দগ্ধ হন। তাদেরও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহীন শাহ বলেন, ‘দগ্ধ সুইটি মারা গেছেন। তার শরীরের ১০০ ভাগ পুড়ে গিয়েছিল। তার ছোট বোন তাইফিয়ারও  শতভাগ পুড়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন। এ ছাড়াও অপর ঘটনায় দগ্ধ লিটন ও রবিউলের ৩০ ভাগ পুড়েছে। আমরা চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি