নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ২ পথচারী নারী নিহত

খুলনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৯:৪১ আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৪১

খুলনার ডুমুরিয়ায় তেলবাহী ট্রাকের চাপায় পথচারী দুই নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নর্নিয়া গ্রামের আবদুর রশিদের স্ত্রী রিজিয়া খাতুন (৪৮) এবং ফজর আলীর স্ত্রী রোকেয়া বেগম (৬০)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামের আটলিয়া রাস্তার মোড়ে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী তেলবাহী ট্রাক (নওগাঁ-ঢ ০৮-০০০২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই দুই পথচারী নারীকে চাপা দেয়। এতে দুজনই নিহত হন।

ঘটনাস্থল থেকে খর্নিয়া হাইওয়ে পুলিশ তেলের ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক