অবৈধ যান চলাচল বন্ধে ৭ দিনের আল্টিমেটাম রংপুর মোটর মালিক সমিতির

রংপুর প্রতিনিধি
০৬ মে ২০২৫, ১৮:২৯আপডেট : ০৬ মে ২০২৫, ১৮:৩৩

রংপুরসহ বিভাগের আট জেলার সড়ক মহাসড়কে নসিমন, করিমন, অটোরিকশাসহ অবৈধ যান চলাচল বন্ধ করার জন্য সাত দিনের আলটিমেটাম দিয়েছে মোটর মালিক সমিতি। বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় রংপুর জেলা মোটর মালিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ। উপস্থিত ছিলেন– লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বসুনিয়া, কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ খোকন, রংপুর জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ২০১৫ সালের ৯ আগস্ট একটি পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে জাতীয় সড়কে থ্রিহুইলার, অটোরিকশা, অটো টেম্পু, এবং সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২১ এবং এর আগে ২০১৪ ও ২০১৭ সালে হাইকোর্ট এসব যান চলাচল মহাসড়কে বন্ধের নির্দেশনা জারি করেছিলেন। ওই নির্দেশনায় নির্দিষ্ট ২২টি জাতীয় মহাসড়কে থ্রিহুইলার, অটোরিকশা, অটো টেম্পু, এবং সব শ্রেণির অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সর্বোচ্চ আদালতের রায়ের পরেও গত ১০ বছরে এ ব্যাপারে কোনও ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা, এসব যানের ধাপট আরও বেড়েছে। এ কারণে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। সেই সঙ্গে দুঃসহ যানজট, বিদ্যুতের ব্যাপক অপব্যবহার ও চুরি একটি চলমান বিষয় হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রশাসনের অব্যবস্থাপনার দায়ভারের ব্যর্থতা আমরা গ্রহণ করবো না। সাত দিনের মধ্যে অবৈধ যান চলাচল বন্ধ করা না হলে অনির্দিষ্টকালের জন্য রংপুর বিভাগ থেকে ঢাকা চট্টগ্রামসহ সব দূরপাল্লার গাড়িসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। এর দায় প্রশাসনকেই বহন করতে হবে।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান