দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৬, ০৭:১০আপডেট : ২৭ মে ২০২৬, ০৭:১০

কাল ঈদ। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে ফিরছে মানুষ। উত্তরের জেলাগুলোর বাড়ি ফেরা মানুষ বরাবরের মতো এবারও পড়েছেন দুর্ভোগে। গাজীপুরের চন্দ্রার পর থেকে সামনে বড় যানজটে পড়েছে।

সরেজমিন বুধবার সকাল সাড়ে ৬টা থেকে এমন পরিস্থিতি লক্ষ করা গেছে। মহাসড়কে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী শত শত গাড়ি আটকে রয়েছে। ফজরের নামাজের পর ছাড়া গাড়িগুলো চন্দ্রা পার হয়েছে। 

রাজশাহীগামী বাস রাজকীয় পরিবহনের চালক বলেন, ‘গাড়ি চলছে একেবারে ধীরগতিতে। কোথাও কোথাও ১০-১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’ 

তিনি বলেন, ‘গাজীপুরের রাস্তায়ও জ্যাম ছিল। আজানের পর গাড়ি ছেড়ে ২ ঘণ্টা পার হলো চন্দ্রা পার হলাম।’

রাজশাহীগামী যাত্রী কানিজ ফাতিমা বলেন, ‘ঈদের আগের দিন যানজট কম হওয়ার আশায় রওনা দিলাম। কিন্তু রাস্তায় সেই যানজটের মধ্যে পড়তে হলো। এখন কখন পৌঁছাবো এটা আল্লাহই বলতে পারবেন।’

দেখা যায়, চন্দ্রা পার হয়ে রাস্তায় শত শত গাড়ি দাঁড়িয়ে আছে। ট্রাক, পিকআপ যে যেভাবে পারছে, সেইভাবে যাচ্ছে।

/আইএ/এমএএ/

/এমএএ/
সম্পর্কিত
আবার চালু হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
ফেলে দেওয়া মাছের আঁশ থেকে কোটি টাকার ব্যবসা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা, প্রাণ গেলো কত জনের?
সর্বশেষ খবর
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
সাত গোলের ম্যাচে আশরাফুলের হ্যাটট্রিক
সাত গোলের ম্যাচে আশরাফুলের হ্যাটট্রিক
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি অফিসের সেই কর্মচারী বরখাস্ত
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি অফিসের সেই কর্মচারী বরখাস্ত
ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র
ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?