যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন (৫২) নিহত হয়েছেন। বুধবার রাতে শহরের লোহাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ফেরদৌস হাসান শহরতলীর বিরামপুর বটতলা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরদৌস হোসেনকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে লোহাপট্টি এলাকায় অবস্থান করছিলেন। সেখানে আবুল হোসেন নামে এক ব্যক্তির বাড়ির সামনে এক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক তার পেটে একটি চাকু ঢুকিয়ে দেয়।
স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে তাকে যশোর জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যান। রাত ১০টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদুজ্জামান আজাদ তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহতের পেটের মধ্যে একটি ছুরি বিদ্ধ হয়ে ছিল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ফেরদৌস হোসেন ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে শুনে হাসপাতালে আসি। এখানে এসে শুনি তিনি মারা গেছেন।
কে তাকে ছুরিকাঘাত করেছে এই বিষয়ে তিনি কিছুই জানতে পারেননি বলে জানিয়েছেন তিনি।
ওসি জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
/এইচকে/








