নোয়াখালীতে তিন খুন মামলার আসামির বাড়িঘরে আগুন

নোয়াখালী প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ০২:৩৪আপডেট : ২৪ মার্চ ২০১৬, ০৮:২৪

নোয়াখালী নোয়াখালীতে ছাত্রলীগ নেতাসহ তিন খুন মামলার আসামির বাড়িঘরে বুধবার রাতে আগুন দিয়েছে নিহতদের স্বজন ও বিক্ষুদ্ধ জনতা। এ সময় একলাশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদরত উল্লার অনন্তপুর গ্রামের দু’টি ও তার এক আত্মীয় বাবুলের একটি টিনের ঘর আসবাবপত্রসহ পুড়ে যায়।
নোয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান,খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশন থেকে দমকলের দু’টি ইউনিট ঘটনাস্থলে যাওয়া পথে বিক্ষুব্ধদের বাধার মুখে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে যেতে সক্ষম হন তারা। এর আগেই কুদরত উল্লার দোকানে থাকা দু’টি মোটরসাইকেল আগুনে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন।
বেগমগঞ্জ থানার ওসি ওমর ফারুক জানান,কথা কাটাকাটির জেরে সোমবার রাতে পুরাতন কলেজ এলাকায় রাজিব,ওয়াসিম ও ইয়াসিন তিন বন্ধুকে গুলি করে আওয়ামী লীগ নেতা কুদরত উল্লার ছেলে সাজু। গুরুতর অবস্থায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান ওয়াসিম। একইদিন রাতে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন।
এ ব্যাপারে নিহত রাজিবের মা শামছুন্নাহার বাদী হয়ে সাজু,তার পিতা কুদরত উল্লা, দুই বোন মুন্নি ও ফরজানাসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। সাজুর দুই বোন মুন্নি ও ফারজানাকে গ্রেপ্তার করে পুলিশ।
 
আরসিকে/এমএসএম 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম