বগুড়ায় পাখি বিক্রেতাকে ১৫ দিনের জেল, ২৭০ বাবুই অবমুক্ত

বগুড়া ব্যুরো
২৪ মার্চ ২০১৬, ০৭:০৫আপডেট : ২৪ মার্চ ২০১৬, ০৭:১০

বগুড়া বগুড়ার নন্দীগ্রামে বাবুই পাখি ধরে বিক্রি করায় বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের জেল দিয়েছেন। এ সময় ২৭০টি পাখি অবমুক্ত করা হয়।
জানা গেছে, নন্দীগ্রামের কহুলী গ্রামের জনৈক বাবর আলীর ছেলে শহিদুল ইসলাম জালের ফাঁদ পেতে পাখি শিকার ও বিক্রি করে থাকেন। বুধবার বিকেলে নন্দীগ্রাম থানা পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৭০ পিস বাবুই পাখিসহ শহিদুলকে আটক করে।
পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক অবৈধভাবে পাখি শিকারের পর বিক্রি করায় তাকে ১৫ দিনের জেল দেন।
এ সময় বাবুই পাখিগুলো ছেড়ে দেওয়া হয়।
নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার জানান, সাজাপ্রাপ্ত শহিদুলকে বগুড়া জেলে পাঠানো হয়েছে।
এনএইচএন/ এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম