খুলনা মহানগর মহিলা দলের থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

খুলনা প্রতিনিধি
১০ মে ২০২৫, ২২:৩২আপডেট : ১০ মে ২০২৫, ২২:৩২

জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা মহানগর শাখার সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (১০ মে) বিকাল ৪টায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে নবগঠিত মহানগর মহিলা দলের আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দা নার্গিস আলী ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হালিমা আক্তার খানম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জরুরি সভার শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা-দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। মহানগর মহিলা দলকে সুসংগঠিত করতে দায়িত্ব অপর্ণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিনসহ সংশ্লিষ্ট সব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের আহ্বায়ক সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী। উপস্থিত ছিলেন– যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, নাসরিন শ্রাবণী, হাসনা হেনা, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম, অ্যাডভোকেট জাহানারা পারভীন, সালমা বেগম ও শাম্মি চৌধুরী মলি।

উল্লেখ্য, গত ৭ মে সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীকে আহ্বায়ক করে ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম