চতুর্থ দিনে বেনাপোল কাস্টম হাউসে কলমবিরতি, আমদানি-রফতানি স্বাভাবিক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১৫:৩৬আপডেট : ১৮ মে ২০২৫, ১৫:৪১

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চতুর্থ দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান যশোরের বেনাপোল কাস্টম হাউসে ‘কলমবিরতি’ কর্মসূচি চলছে। তবে এতে আমদানি-রফতানিতে তেমন কোনও প্রভাব পড়েনি এবং বন্দরের পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়া স্বাভাবিক সময়ের মতোই চলছে।

রবিবার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলমবিরতির সময় কাস্টম হাউসে কোনও কাজ হচ্ছে না বলে নিশ্চিত করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে এক রাজস্ব কর্মকর্তা বলেন, ‘অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আমরা আছি এবং আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।’

সরেজমিনে দেখা গেছে, কাস্টম হাউস খোলা আছে, তবে অধিকাংশ টেবিলই খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও কোনও কাজ করছেন না। বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে। কলমবিরতির কারণে নতুন করে কোনও পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রফতানি হচ্ছে। বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি চলবে। তারপর কাস্টম হাউসে কাজ শুরু হবে বলে জানান রাজস্ব কর্মকর্তারা।

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার এইচএম শরিফুল হাসান বলেন, ‘টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলমবিরতিতে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তারা সহমত প্রকাশ করে গত বুধবার থেকে কলম বিরতি পালন করে আসছেন। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আজ রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি পালিত হচ্ছে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘কাস্টমসের কলমবিরতির কারণে শুল্কায়ন, পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। আমদানি-রফতানিও কমে যাচ্ছে। আমদানি পণ্য সময়মতো ব্যবসায়ীরা পাচ্ছেন। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের রাজস্ব আদায়ও বাধাগ্রস্ত হচ্ছে।’

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘কাস্টমস হাউসের কলম বিরতির মাঝেও বেনাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে। শনিবার ভারত থেকে বেনাপোল বন্দরে ৩১৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এ সময় ভারতে রফতানি হয়েছে ২২৮ ট্রাক পণ্য। বৃহস্পতিবার ভারত থেকে এসেছে ২১৩ ট্রাক পণ্য আর ভারতে গেছে ১৬৬ ট্রাক পণ্য। বুধবার ভারত থেকে বেনাপোল বন্দর ৩০৬ ট্রাক পণ্য আমদানি হয়েছে, ভারতে রফতানি হয়েছে ১৭৪ ট্রাক পণ্য।’

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’-এর খসড়ায় কর্মকর্তাদের মতামত প্রতিফলিত হয়নি। বিভাগ দুটিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের জন্য পদ সংরক্ষিত না রেখে রাজস্বের কাজে অভিজ্ঞতা নেই এমন কর্মকর্তা পদায়নের সুযোগ রাখা হয়েছে। এতে একদিকে রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ নয় এমন কর্মকর্তা পদায়নের মাধ্যমে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা এবং কার্যকারিতা বিঘ্নিত হবে, অন্যদিকে এনবিআরে কর্মরত দুটি ক্যাডারের কাজের ক্ষেত্র ও পদোন্নতির সুযোগ মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

/এমএএ/
সম্পর্কিত
২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস
ব্যাটারি আমদানি ও কাস্টমস জটিলতা নিরসনের দাবি বিকেএমইএ’র
শাহ আমানত বিমানবন্দরে ৮ লাখ টাকার সিগারেট জব্দ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী