ত্রিশালে জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ মে ২০২৫, ২১:৪৩ আপডেট : ২৫ মে ২০২৫, ২১:৪৩

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বিকালে নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তা ছিলেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান ও মাহমুদুল হাসান নিজামী।

এই উৎসবে নজরুলভক্ত নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নজরুলজয়ন্তী উপলক্ষে নজরুল একাডেমি মাঠে তিন দিন ব্যাপী ‘নজরুল মেলা’র আয়োজন করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. হাবিব উল মাওলা প্রিন্স বক্তব্য দেন। 

/এমএএ/
সম্পর্কিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সর্বশেষ খবর
ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
‘ক্লাইমেট চেঞ্জ’ কীভাবে দলীয় বক্তব্য হয়, জামায়াত নেতার উদ্দেশে হুমায়ুন কবির
‘ক্লাইমেট চেঞ্জ’ কীভাবে দলীয় বক্তব্য হয়, জামায়াত নেতার উদ্দেশে হুমায়ুন কবির
নওগাঁয় দুদিন ধরে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি
নওগাঁয় দুদিন ধরে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি
স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না, তাকে পদত্যাগ করতে হবে: দিলারা চৌধুরী
স্বরাষ্ট্রমন্ত্রীকে চাই না, তাকে পদত্যাগ করতে হবে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!