ভারত থেকে অনুপ্রবেশ: মৌলভীবাজার সীমান্তে আরও ২১ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১৮:২৮ আপডেট : ২৬ মে ২০২৫, ১৮:২৮

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশ ইন করেছে।

সোমবার (২৬ মে) সকাল পৌনে ৮টার সময় উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়। তাদের ৭ জন পুরুষ, ৬ জন নারী এবং ৮ জন শিশু। পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায়, তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম জাকারিয়া ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এ নিয়ে কমলগঞ্জের দলই সীমান্তে দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ৩৬ জনকে আটক করলো বিজিবি।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, আটক ব্যক্তিদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক