সীমান্তে গুলি, আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেলো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ২৩:৫৬ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২৩:৫৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। পরে তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সীমান্তবর্তী এলাকায় ওই ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে। তবে তিনি জীবিত রয়েছেন নাকি মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় স্বর্ণ চোরাচালানের জন্য সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান মনিরুল ইসলামসহ সাতজন। এ সময় তাদের দেখে গুলি ও রাবার বুলেট ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে মনিরুলের পায়ে গুলি লাগে ও পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে। একপর্যায়ে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মনিরুলের সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’  

এদিকে সীমান্তে গুলির শব্দ ও এক বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

/এসটি/ 
সম্পর্কিত
‘পাচারকারীদের’ হাতে মার খেলেন বিএসএফের তিন সদস্য
সীমান্তের ওপারে ইতিহাসের প্রাচীন তোরণ, কোতওয়ালী দরজা
বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের ধাওয়ায় গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
সর্বশেষ খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
রাজধানীতে হঠাৎ থানার সাম‌নে দুই কক‌টেল বি‌স্ফোরণ 
রাজধানীতে হঠাৎ থানার সাম‌নে দুই কক‌টেল বি‌স্ফোরণ 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’