খুলনার দৌলতপুর থেকে বৃহস্পতিবার বেলা সোয়া ৩ টার দিকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন আলমগীর হোসেন (২৬), আব্দুর রহমান (২০), ইয়াহিয়া (২২), এম এ হালিম (২৪), সোহান (২০) ও মনিরুল ইসলাম (২০)।
মহানগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাবলা সবুজ সংঘ মাঠের পাশে পাবলা ক্রস রোড এলাকায় অভিযানে যায়। সেখানে একটি বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও বিভিন্ন ধরনের সন্দেহমূলক কাগজপত্র পাওয়া যায়। এ সময় সেখানে থাকা ছয় জনকে আটক করা হয়।
দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই শওকত হোসেন বলেন, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এনএস/টিএন/








