ডিমলায় ছিটমহলের সীমানা জটিলতায় ৩ ইউনিয়নের নির্বাচন বাতিল

নীলফামারী প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ২৩:৫৪আপডেট : ২৫ মার্চ ২০১৬, ০০:০৬

ইউপি নির্বাচন-২০১৬ তৃতীয় ধাপে ঘোষিত আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের নির্বাচন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন।
ইউনিয়ন তিনটি হলো খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখাড়িবাড়ী।
সূত্র জানায়, ওই উপজেলায় চারটি ছিটমহল রয়েছে। ২০১৫ সালের ৩১ জুলাই ছিটমহলগুলো বিলুপ্ত হয়ে যায়। ওই চার ছিটমহল উক্ত তিন ইউনিয়নের সঙ্গে একিভুত। এর মধ্যে খগাখড়িবাড়ী ইউনিয়নের সঙ্গে থাকা ২৮ নম্বর সাবেক বড়খানকী ছিটমহলটি গয়াবাড়ি ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করা হয়। ফলে খগাখড়িবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এ ঘটনায় উচ্চ আদালতে একটি রিট পিটিশন (১৯২২/২০১৬) দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, ওই রিট পিটিশনের আলোকে এবং আদালতের নির্দেশ পেয়ে নির্বাচন কমিশনের উপ সচিব (নিঃপঃ-২) সামছুল আলম স্বাক্ষরিত একটি ফ্যাক্স বুধবার রাত ১০টায় নীলফামারীতে আসে। ওই ফ্যাক্সে তৃতীয় দফার ইউপি নির্বাচনে উক্ত তিন ইউনিয়নের নির্বাচন বাতিলের নির্দেশ দেওয়া হয়।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম