সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

যশোর প্রতিনিধি
২৮ মে ২০২৫, ১৯:৫৬আপডেট : ২৮ মে ২০২৫, ১৯:৫৬

আওয়ামী লীগের যশোর জেলা সাধারণ সম্পাদক, যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) পলাতক শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

যশোর কোতয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বুধবার (২৮ মে) বাদী হয়ে কোতয়ালি থানায় ‘দি আর্মস অ্যাক্ট ১৮৭৮’-এর ধারা ১৯(১) অনুযায়ী মামলাটি দায়ের করেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপনে লাইসেন্সধারীদের সব অস্ত্র ওই বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমাদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু, শাহীন চাকলাদার নিজের লাইসেন্স করা পিস্তল (নং ৬৯৪৪৬) জমা দেননি।

পরে এসআই তারেক মোহাম্মদ আল নাহিয়ান তদন্ত করে জানতে পারেন শাহীন চাকলাদার ফ্যাসিস্ট শেখ হাসিনার পালানোর দিন ওই অস্ত্রসহ আত্মগোপনে চলে যান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

বাদী তার এজাহারে বলেছেন, শাহীন চাকলাদার সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্রসহ পালিয়ে গিয়ে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে। মামলা নং ১০০।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি