চট্টগ্রামে ঝোড়ো হাওয়ায় তীরে আটকে গেলো ৪ জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মে ২০২৫, ১৭:৫৮আপডেট : ৩০ মে ২০২৫, ১৯:৩৫

চট্টগ্রামে ঝোড়ো হাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চারটি জাহাজ তীরে উঠে গেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা পারকি সমুদ্রসৈকত এলাকায় এসব নৌযান আটকে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের জলসীমার আওতাধীন আনোয়ারা উপকূলের পারকি সমুদ্রসৈকতে আটকে পড়া নৌযান দুটি হলো মারমেইড-৩ ও নাভিমার-৩। সেগুলোর মধ্যে মারমেইড-৩ হলো বার্জ, নাভিমার-৩ টাগবোটের সাহায্যে আনা-নেওয়া করা হয়। প্রায় দুই বছর আগে চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ারপ্ল্যান্টের নির্মাণকাজের জন্য এই বার্জে করে ভারত থেকে বড় পাথর নিয়ে আসা হয়েছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে সাগরে কয়লা বহনকারী একটি বার্জসহ দুটি জাহাজ ঢেউয়ের তোড়ে আনোয়ারা উপকূলে আটকে যায়। তবে বার্জটিতে কোনও কয়লা ছিল না।’

আটকে যাওয়া জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, ‘আমাদের কয়লাবোঝাই জাহাজটি দুবাই মালিকানাধীন কোম্পানির। বৃহস্পতিবার বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে। পরে ঢেউয়ের তোড়ে চরে আটকে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

অপরদিকে, বৃহস্পতিবার রাতে একইভাবে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে দুটি জাহাজ আটকে পড়েছে। জাহাজ দুটি হলো এমভি আল-হেরেম ও বিএলপিজি সুফিয়া। বিএলপিজি সোফিয়া জাহাজটি গত অক্টোবরে এলপিজি গ্যাস স্থানান্তরের সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম