চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৮ মে ২০২৬, ১২:৩৬ আপডেট : ২৮ মে ২০২৬, ১২:৩৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে এ আগুন লাগে।

ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।

কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দলও মোতায়েন করা হয়েছে।

পূর্ব জোন কোস্ট গার্ডের মিডিয়া কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এম/ 
সম্পর্কিত
‘জেলা ছাত্রলীগ সভাপতি হুমকি দিয়েছে’, হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
সর্বশেষ খবর
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য বাড়ছে সুবিধা
ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য বাড়ছে সুবিধা
ঢাবির ১১ শিক্ষার্থী পেলেন অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার
ঢাবির ১১ শিক্ষার্থী পেলেন অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার
সার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর 
সার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর 
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত